বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:০৩ পিএম
শিরোনাম ফুল বাগানে মুগ্ধতায় মিমি       ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ: মিয়া গোলাম পরওয়ার       বিশ্বকাপজয়ী দলকে বিসিসিআইয়ের বড় পুরস্কার       নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ১       বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা      
আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ২৪ বিলিয়নের ঘরে
অর্থনীতি ডেস্ক :
Published : Tuesday, 8 July, 2025
আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ২৪ বিলিয়নের ঘরে

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ২৪ বিলিয়নের ঘরে

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভ ২৪ বিলিয়ন (২৫০০ কোটি) ডলারের ঘরে নেমে এসেছে।  মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান এ তথ্য জানান।

আগের মাসগুলোতে আমদানি কিছুটা নিয়ন্ত্রিত থাকায় আকুর বিল কম ছিল। সাধারণত প্রতি দুই মাস পরপর প্রায় দেড় বিলিয়ন ডলার পরিশোধ করতে হতো। তবে মে মাস থেকে আমদানি বাড়ায় আকুর বিলও বেড়েছে।  মে-জুন দুই মাসের আকুর বিল হিসেবে ২০১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার পরিশোধের পর বৈদেশিক রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, গত মে ও জুন মাসের আকুর বিল পরিশোধে গেছে ২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার। তাতে বিপিএম৬ পদ্ধতি (আইএমএফ) অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। আর ‘গ্রস’ রিজার্ভ ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলারের চেয়ে সামান্য কম।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়।

আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি সংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়।  গত ২৯ জুন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল।  


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com