বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:৩৬ পিএম
শিরোনাম নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ১       বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা       এমপি রনির উপস্থিতি তে স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সহ ৪ টি সভা অনুষ্ঠিত       বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা      
গণঅভ্যুত্থানে চোখ হারানো ১১ জন পেলেন ওমরাহর টিকিট
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 27 July, 2025
গণঅভ্যুত্থানে চোখ হারানো ১১ জন পেলেন ওমরাহর টিকিট

গণঅভ্যুত্থানে চোখ হারানো ১১ জন পেলেন ওমরাহর টিকিট

জুলাই গণঅভ্যুত্থানে দুই চোখ হারানো ১১ তরুণকে অভিভাবকসহ ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছে একটি বেসরকারি উদ্যোগ।

মোট ২২ জন এবর পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন সৌদি আরবে।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক এক অনুষ্ঠানে তাদের হাতে বিমানের টিকিট ও অতিরিক্ত খরচ বাবদ আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

প্রতিজন পেলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকিট এবং স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী এবং চক্ষু হাসপাতালে জুলাই আহতদের চিকিৎসা সমন্বয়ক ডা. যাকিয়া সুলতানা নীলা।

চোখ হারানো এই ১১ জন হলেন— মোজাম্মেল হক, তৌহিদ উদ্দিন ভূঞা, মো. বেল্লাল হোসেন, রাকিবুল ইসলাম, দুর্জয় আহম্মেদ, ওমর ফারুক, সাব্বির আহমেদ, আমজাদ হোসেন, হিমেল, নিলু পারভীন এবং মিজানুর রহমান বাদল।

তারা কেউ একা চলাফেরা করতে পারেন না, প্রতিদিনের জীবনে তাদের নির্ভর করতে হয় পরিবারের সদস্য বা সহকর্মীদের ওপর। এজন্য প্রতিজনের সঙ্গে একজন করে অ্যাটেন্ডেন্ট রাখা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই তরুণরা শুধুমাত্র নিজেদের চোখ হারাননি, তারা হারিয়েছেন স্বাভাবিক জীবনের স্বাধীনতা।

কিন্তু আত্মসম্মান হারাননি। তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং মানসিক ও আধ্যাত্মিক শান্তির জন্যই এই ওমরাহ যাত্রার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, এই উদ্যোগ কেবল একটি ভ্রমণ নয় বরং এটি তাদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতার একটি প্রতীক। ভবিষ্যতেও যেন এই তরুণদের পাশে থাকা যায়, সেই আহ্বানও জানানো হয় অনুষ্ঠানে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com