বুধবার ১৩ মে ২০২৬ ০৯:০৫:৪৮ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
ইসরায়েলি বিমানবন্দরসহ তিন স্থাপনায় হুথির ড্রোন হামলা
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 9 August, 2025
ইসরায়েলি বিমানবন্দরসহ তিন স্থাপনায় হুথির ড্রোন হামলা
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

ড্রোনগুলো সফলভাবে আঘাত হেনেছে বলেও দাবি করেছেন হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

হুথি মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “আমরা তিনটি ড্রোন ব্যবহার করে তিনটি সামরিক অভিযান চালিয়েছি। এই ধারাবাহিক অভিযানে, বেন গুরিওন বিমানবন্দরসহ বেয়ারশেবা ও আশকেলনের আরও দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ড্রোনগুলো।”

তিনি জোর দিয়ে বলেন, “নিপীড়িত ফিলিস্তিনি জনগণ, তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রু ইসরায়েলের আরোপিত গণহত্যামূলক অপরাধ ও অনাহারের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে এই তিন অভিযান।”

সারি ইসরায়েলি বন্দরে কার্যরত সব কোম্পানিকে সতর্ক করে বলেন, “এসব বন্দরের সঙ্গে যেকোনও ধরনের ব্যবসা অবিলম্বে বন্ধ না করলে তাদের জাহাজও হামলার টার্গেট হবে, গন্তব্য যেখানেই হোক না কেন।”

তবে, ইয়েমেন থেকে ছোড়া দুটি ড্রোন মাঝপথে আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সূত্র: মেহের নিউজ, আনাদোলু এজেন্সি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com