শুক্রবার ১৫ মে ২০২৬ ২০:০৫:৫৫ পিএম
শিরোনাম বগুড়ায় প্রশিকা’র আয়োজনে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসুচি অনুষ্ঠিত        শিক্ষা ও মানবসেবায় স্মরণীয় দানবীর আব্দুস সোবহান, পালিত হলো তার ২৬তম মৃত্যুবার্ষিকী        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        যানজটে থামল ভ্যান, থেমে গেল জীবন        বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাড়ে ২০লাখ টাকার চেক বিতরণ করলে জেলা প্রশাসক জাকির        গাজীপুরে পাঁচ খুনের অভিযুক্ত ফোরকানের ব্যাবহিত ফোন ও জামা কাপড় মিলল পদ্মা নদীতে        রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি       
শাহবাগ মোড় অবরোধ
তিন দফা দাবির সমাধান না হলে কঠোর কর্মসূচির হুমকি প্রকৌশল শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 26 August, 2025
তিন দফা দাবির সমাধান না হলে কঠোর কর্মসূচির হুমকি প্রকৌশল শিক্ষার্থীদের

তিন দফা দাবির সমাধান না হলে কঠোর কর্মসূচির হুমকি প্রকৌশল শিক্ষার্থীদের

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভরত প্রকৌশলের শিক্ষার্থীরা রাত ৮টার মধ্যে শাহবাগে এসে সমস্যার সমাধান করতে অন্তর্র্বতী সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তা করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুমকি দিয়েছেন তারা।

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন এই শিক্ষার্থীরা। তাদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন।

অবরোধ চলাকালে সন্ধ্যায় শাহবাগ মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রকৌশল অধিকার আন্দোলনের সহ-সভাপতি শাকিল আহমেদ। তিনি বলেন, আমরা আল্টিমেটাম দিচ্ছি, রাত ৮টার মধ্যে আমাদের সাথে এসে বসে এই সমস্যার সমাধান করতে হবে আপনাদের। নইলে আমরা এর থেকে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবো। তারা গত ছয় মাস ধরে দাবি জানিয়ে এলে সরকার এসব দাবি পূরণে কাজ করেনি। সে কারণে সরকার তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

এসময় প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালি উল্লাহ বলেন, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে সরকার। তারা সারা দিন সচিবালয়ে থাকলেও কারও সঙ্গে বসতে পারেননি। এরপর বাধ্য হয়ে শাহবাগ মোড় অবরোধ করেছেন।

সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ বলেন, রংপুরে প্রকৌশলী রোকন আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকিদাতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এটাই তাদের প্রথম দাবি। এছাড়া আগে যে তিন দফা দাবি জানিয়েছেন সে সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করায় যানজটের ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরমুখী মানুষ। বিকাল ৩টা থেকে অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com