| শিরোনাম |
|
উপদেষ্টা পরিষদের সভায় ৩ নীতিমালার খসড়া অনুমোদন
মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: উপদেষ্টার প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক :
|
![]() মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: উপদেষ্টার প্রেস সচিব সভায় বিদ্যুৎ বিভাগের ‘বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন/বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা-২০২৫’, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা-২০২৫’ এবং আইন ও বিচার বিভাগের ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ-২০২৫’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়। এসব খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংক্রান্ত এ সংশোধনীতে মানবতাবিরোধী মামলায় অভিযুক্তদের নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য করার বিধান রাখা হয়েছে। অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, ১৯৭৩-এ নতুন সেকশন ২০(সি) সংযোজিত হয়েছে। নতুন ধারার আবর্তে কোনো ব্যক্তির বিরুদ্ধে সেকশন ৯(১) অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে স্থানীয় সরকার বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকারও অযোগ্য হিসেবে ধরা হবে; এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়া থেকেও তিনি অযোগ্য হবেন বলে সংসদীয় বিধির পরিপন্থী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রেস সচিব জানিয়েছেন। তিনি এ সংক্রান্ত তথ্য বিকেলে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান। |