| শিরোনাম |
|
অহংকার ও জুলুমের মধ্যে দিয়ে মানুষের পতন হয়ে যায়: ছাত্রশিবির সভাপতি
জবি প্রতিনিধি:
|
![]() অহংকার ও জুলুমের মধ্যে দিয়ে মানুষের পতন হয়ে যায়: ছাত্রশিবির সভাপতি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মতিউর রহমান মল্লিক সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করতে চেয়ছিলেন। অহংকার ও জুলুমের মধ্যে দিয়ে মানুষের পতন হয়ে যায়। কারো সফলতা সকলের সার্পোটের মাধ্যমে সম্ভব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি জ্ঞান অর্জনের জন্য কিন্তু আমরা ছুটছি একটি সার্টিফিকেইট নিয়ে চাকুরী করার জন্য। জ্ঞানের প্রতিযোগিতার দিক থেকে আমাদের অগ্রসর করতে হবে। পৃথিবীতে সবাই জ্ঞান অর্জন করে কিন্তু উপলব্ধি করার দিলে অগ্রসর হয় না। পশ্চাৎ সমাজ পোস্ট কনোলিয়াল থিম প্রতিষ্ঠা করেছেন। তারা মানবতা শেখায় আবার তারাই মানবতা ধ্বংস করে। প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য রেজাউল করিম বলেন, আমাদের বিগত ১৭ বছর মুসলিম পরিচয় দিতে হীনমন্যতায় থাকতে হয়েছে। অন্যের কথা নয়, আমি নিজের কথা বলছি। আমরা দোয়া প্রার্থনা করি, মসজিদে গিয়ে। আল্লাহর কাছে চাওয়ার জন্য মসজিদ থেকে উত্তম জায়গা আর হয় না। বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের ও মতের প্রোগ্রাম ও চর্চা চলবে৷ কেউ কোনো বৈষম্যের শিকার হবে না। এসময় উপস্থিত ছিলেন ইউটিলের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, হল প্রোভোস্ট আঞ্জুমান আরা, জবি ইউটিএলের অধ্যাপক ড. আবু লায়েক, কৃষিবিড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী আফজাল। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |