শনিবার ১৪ মার্চ ২০২৬ ২৩:০৩:৪৭ পিএম
শিরোনাম রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক       ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য এর সৌজন্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ        আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার       ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর       
দাম্পত্য জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী সালমা
গনকণ্ঠ ডেস্ক:
Published : Wednesday, 31 December, 2025



দাম্পত্য জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী সালমা

দাম্পত্য জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী সালমা

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত মৌসুমি আক্তার সালমার দাম্পত্য জীবনে আবারও ছেদ পড়েছে। দীর্ঘ সাত বছরের সংসার জীবনের ইতি টেনে স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে আলাদা হয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিচ্ছেদের তথ্য জানান সানাউল্লাহ নূর সাগর। পরে বিষয়টি নিশ্চিত করেন সালমাও। তিনি জানান, গত ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে সালমা বলেন, “হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। বিষয়টি নিয়ে এখন আর কিছু বলতে চাই না।” ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে এই শিল্পী জানান, ব্যক্তিগত অধ্যায় পেছনে ফেলে তিনি এখন পুরোপুরি গানেই মনোযোগ দিতে চান। তার ভাষায়, “এখন শুধু গানে মন দিতে চাই। ভালো ভালো গান গাইতে চাই।”

অন্যদিকে, সানাউল্লাহ নূর সাগর তার স্ট্যাটাসে বিচ্ছেদের কারণ হিসেবে পারস্পরিক মতের অমিল এবং চিন্তা ও মানসিকতার দূরত্বের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, পারস্পরিক সম্মান বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানান।

উল্লেখ্য, ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন সালমা অল্প সময়েই সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। লোকগান ও আধুনিক গানে সমান জনপ্রিয় এই শিল্পী ২০১১ সালে শিবলী সাদিককে বিয়ে করেন। তবে সেই সংসারের বিচ্ছেদ হয় ২০১৬ সালে।

এরপর ২০১৮ সালে আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমা। তবে সাত বছরের সেই সংসারও শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com