| শিরোনাম |
|
ওসি পরিচয়ে ফোন করে টাকা হাতানোর চেষ্টা: বাঞ্ছারামপুরবাসীকে সতর্ক করল পুলিশ
গনকণ্ঠ প্রতিবেদক (বাঞ্ছারামপুর)
|
![]() ওসি পরিচয়ে ফোন করে টাকা হাতানোর চেষ্টা: বাঞ্ছারামপুরবাসীকে সতর্ক করল পুলিশ বিবৃতিতে ওসি জানান, প্রতারকরা সামাজিক উন্নয়নমূলক কাজ, মসজিদ-মাদ্রাসা নির্মাণ কিংবা প্রশাসনিক সুবিধা দেওয়ার কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা পাঠাতে চাপ দিচ্ছে। এ ধরনের ফোনকল সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক বলে উল্লেখ করেন তিনি। ওসি তাঁর বিবৃতিতে স্পষ্ট করে বলেন, পুলিশ বা প্রশাসনের কোনো কর্মকর্তা কখনোই ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন বা অনুদান দাবি করেন না। কেউ যদি ওসি বা পুলিশের নাম ব্যবহার করে টাকা চায়, তাহলে সেটিকে প্রতারণা হিসেবে ধরে নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বিবৃতিতে জনগণকে তাদের বিকাশ বা নগদের পিন ও ওটিপি (OTP) কারো সঙ্গে শেয়ার না করার নির্দেশনা দেওয়া হয়। সন্দেহজনক কোনো ফোনকল পেলে দ্রুত বাঞ্ছারামপুর মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। বিবৃতির শেষে ওসি বলেন, বাঞ্ছারামপুরকে অপরাধমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। |