| শিরোনাম |
|
জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস
গনকণ্ঠ ডেস্ক
|
![]() জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস দেশজুড়ে শীতের প্রভাব অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের মাসিক পূর্বাভাসে জানানো হয়েছে, জানুয়ারি মাসজুড়ে দিনের ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা নেমে আসতে পারে ৮–১০ ডিগ্রি থেকে ৬–৮ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি এক থেকে দুইটি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র আকার ধারণ করতে পারে, তখন তাপমাত্রা ৬–৮ ডিগ্রি থেকে আরও নেমে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এ ছাড়া জানুয়ারি মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। অন্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে। কোনো কোনো দিনে এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। |