শনিবার ১৪ মার্চ ২০২৬ ২২:০৩:১৬ পিএম
শিরোনাম ঘোড়াঘাটে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় গবাদি পশু বিতরণ       চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা       প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী       গলাচিপায় ন্যায্য মূল্যে জ্বালানি তেল বিক্রি করছে সরকারি অনুমোদিত ডিলার রাসেল ষ্টোর        তিতাসে সরকারি নির্দেশ উপেক্ষা করে কলেজ খোলার অভিযোগ: কঠোর অবস্থানে প্রশাসন, ঈদের পর তলব       নড়াইলের কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার       মন্ত্রীত্ব পেলেন টাঙ্গাইলের এ্যাডভোকেট আহমেদ আযম খান      
শৈলকুপায় ট্রাক নদীতে পড়ে দুইজন নিহত
গনকণ্ঠ প্রতিবেদক (ঝিনাইদহ)
Published : Sunday, 4 January, 2026
শৈলকুপায় ট্রাক নদীতে পড়ে দুইজন নিহত

শৈলকুপায় ট্রাক নদীতে পড়ে দুইজন নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সেতুর রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (রাত) আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে রওনা দেয়। রাত ১টার দিকে ট্রাকটি বড়দাহ পুরাতন সেতুতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নিচে কুমার নদীতে পড়ে যায়।
খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর ভোরে ট্রাকের হেলপার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল ৮টার দিকে ট্রাকচালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দু’জনের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com