বুধবার ১১ মার্চ ২০২৬ ১৪:০৩:৫৫ পিএম
শিরোনাম ফুল বাগানে মুগ্ধতায় মিমি       ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ: মিয়া গোলাম পরওয়ার       বিশ্বকাপজয়ী দলকে বিসিসিআইয়ের বড় পুরস্কার       নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ১       বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা      
মানিকগঞ্জে জাতীয় পার্টির সাবেক এমপি সহ ৯ জনের মনোনয়ন বাতিল
গনকণ্ঠ প্রতিবেদক (মানিকগঞ্জ)
Published : Sunday, 4 January, 2026
মানিকগঞ্জে  জাতীয় পার্টির সাবেক এমপি সহ ৯ জনের মনোনয়ন বাতিল

মানিকগঞ্জে জাতীয় পার্টির সাবেক এমপি সহ ৯ জনের মনোনয়ন বাতিল

মানিকগঞ্জে ৩টি আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানার  সভাপতিত্বে মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের সামনে বাছাই পর্বে  দাখিলকৃত ২৭ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।অপর দিকে ১৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়। 

 মানিকগঞ্জ -১আসনে জনতার দলের মোঃ শাহজাহান খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর মনোনয়ন পত্র বাতিল ঘোষিত হয়।মনোনয়ন পত্র বৈধ হয় ঘোষনা করা হয় বিএনপির এসএ জিন্নাহ কবীর,জামায়াতের ডাঃ আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাম্মেল হক তোজা,বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলিপ কুমার দাস,ইসলামী আন্দোলনের মোঃ খোরশেদ আলম, গন অধিকার আন্দোলনের মোঃ ইলিয়াস হোসেন ও খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহর।

মানিকগঞ্জ -২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি এস এম আব্দুল মান্নান, স্বতন্ত্র আব্দুল আলী মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান খান রোমানের মনোনয়ন পত্র বাতিল ঘোষিত হয়। এখানে মনোনয়পত্র বৈধ ঘোষিত হয় সাবেক এমপি,বিএনপি মনোনীত  প্রার্থী ইঞ্জিঃমঈনুল ইসলাম খান শান্ত,খেলাফত মজলিসের মাওলানা মোঃ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের  মোহাম্মদ  আলীর।

মানিকগঞ্জ -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান আতা,এবি পার্টির মোঃ রফিকুল ইসলাম জনি,স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ও ড.রফিকুল ইসলাম খানের মনোনয়ন বাতিল ঘোষিত হয়। 

এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী  আফরোজা খানম (রিতা),জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা,বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী মফিজুল ইসলাম খান কামাল,বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর,জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলস ও ইসলমী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিনের মনোনয়ন বৈধ বলে গন্য হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com