| শিরোনাম |
|
সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই দিনে নতুন ডিপোজিট এসেছে ৪৪ কোটি টাকা: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: ভিডিও থেকে নেওয়া
অনলাইন ডেস্ক :
|
![]() সম্মিলিত ইসলামী ব্যাংকে দুই দিনে নতুন ডিপোজিট এসেছে ৪৪ কোটি টাকা: গভর্নর সোমবার বাংলাদেশ ব্যাংকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, গত দুদিন যাবৎ ব্যাংকটি গ্রাহকের টাকা দেওয়া শুরু করেছে। এই দুই দিনে আগের আমানতকারীরা ১০৭ কোটি টাকা টাকা তুলেছেন। অন্যদিকে নতুন করে ডিপোজিট এসেছে ৪৪ কোটি টাকা। অর্থাৎ নিট ডিপোজিট ঘাটতি ৬৩ কোটি টাকা। সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মীদের মধ্যে সৎ ও যোগ্যদের মূল্যায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, চাকরি নিয়ে চিন্তা নেই, তবে ফরেনসিক রিপোর্টে দায়ীদের চিহ্নিত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ১২ হাজার কর্মীর মধ্যে সৎ ও যোগ্যদের মূল্যায়ন করা হবে। এ সময় ব্যাংক পরিচালনা ও মুনাফা বিষয়ে তিনি বলেন, মুনাফার হার নির্ধারণ করা হয়েছে বাজার ও শরিয়াহ ভিত্তিতে। |