সোমবার ১৮ মে ২০২৬ ১১:০৫:১৪ এএম
শিরোনাম লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার        টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১        ডুয়েটে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ। পুলিশসহ ১০ আহত। নতুন ভিসিকে দায়িত্ব নিতে বাঁধা       
পরিবেশবান্ধব যাতায়াতে কোম্পানীগঞ্জে নতুন দিগন্ত।
গনকণ্ঠ প্রতিবেদক (নোয়াখালী)
Published : Monday, 5 January, 2026
পরিবেশবান্ধব যাতায়াতে কোম্পানীগঞ্জে নতুন দিগন্ত।

পরিবেশবান্ধব যাতায়াতে কোম্পানীগঞ্জে নতুন দিগন্ত।

পরিবেশ সুরক্ষা ও আধুনিক যাতায়াত ব্যবস্থার প্রসারে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে যাত্রা শুরু করলো ‘আল-আকসা মটরস’। সোমবার (৫ জানুয়ারি) সকালে বসুরহাট উত্তর বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির শোরুম।

চীনের স্বনামধন্য ইলেকট্রনিক মোটরসাইকেল ব্র্যান্ড ডনজিন (Dongjin) এবং দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ মটরস-এর অনুমোদিত ডিলার হিসেবে আল-আকসা মটরস এ অঞ্চলে কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বসুরহাটে এক ছাদের নিচে বিশ্বমানের ইলেকট্রনিক বাইক ও জনপ্রিয় দেশীয় মোটরযান ক্রয়ের সুযোগ পেলেন সাধারণ ক্রেতারা।

শোরুমটির প্রোপাইটর আবদুল কাদের রাহিদ-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডনজিন বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার মি. হুয়াং।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ মটরসের চট্টগ্রাম বিভাগীয় সেলস অ্যান্ড রিকভারি ডেপুটি ম্যানেজার মাসুদ রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি জামাল উদ্দিন টিপুসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

আল-আকসা মটরসের প্রধান আকর্ষণ হিসেবে থাকছে আধুনিক প্রযুক্তিসম্পন্ন, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ইলেকট্রনিক মোটরসাইকেল। পাশাপাশি আকিজ মটরসের বহুল আলোচিত ও জনপ্রিয় মডেল ‘বন্ধু’সহ বিভিন্ন পেট্রোল ও ইলেকট্রনিক যানবাহনও এখানে পাওয়া যাবে।
 সাশ্রয়ী মূল্যে যানবাহন বিক্রয়ের পাশাপাশি দ্রুত ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, আল-আকসা মটরস কেবল একটি শোরুম নয়, বরং এটি পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় কমবে এবং পরিবেশ দূষণ হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে।

তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বসুরহাটসহ আশপাশের এলাকার মানুষ এখন সহজেই আধুনিক মোটরসাইকেল ক্রয় ও মানসম্মত সার্ভিসিং সুবিধা গ্রহণ করতে পারবেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com