মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০২:০৩:৩২ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
এবার শর্ত জুড়ে দিয়ে পরিবহন সেবার আশ্বাস গবি প্রশাসনের
গবি প্রতিনিধি
Published : Thursday, 8 January, 2026
এবার শর্ত জুড়ে দিয়ে পরিবহন সেবার আশ্বাস গবি প্রশাসনের

এবার শর্ত জুড়ে দিয়ে পরিবহন সেবার আশ্বাস গবি প্রশাসনের

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিতে ফের মানিকগঞ্জ ও চন্দ্রা রুটে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে এ বিষয়ে শর্ত জুড়ে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে প্রতিটি বাসে 'কমপক্ষে ২০ জন' শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত রুটে বাস চলাচল শুরু হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীদের প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থিত পরিবহন শাখা থেকে নির্ধারিত তথ্য-ছক সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে পরিবহন শাখায় জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এসময় বিজ্ঞপ্তিতে মানিকগঞ্জ রুটে শিক্ষার্থীদের জন্য পরিমার্জিত ভাড়ার বিস্তারিত তুলে ধরা হয়। ক্যাম্পাস থেকে বাথুলি, নয়াডিঙ্গি ও মানিকগঞ্জ পর্যন্ত যাওয়া আসার মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা। প্রথমবার তিন মাসের অগ্রিমসহ মোট ৩ হাজার ৯৬০ টাকা জমা দিতে হবে। কালামপুর পর্যন্ত যাতায়াতে মাসিক ভাড়া ৮৮০ টাকা এবং ইসলামপুর ও ঢুলিভিটা পর্যন্ত মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৪০ টাকা।

এদিকে চন্দ্রা রুটে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুই স্তরের ভাড়া নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ক্যাম্পাস থেকে বাড়ইপাড়া ও চন্দ্রা পর্যন্ত যাওয়া আসার মাসিক ভাড়া ৮৮০ টাকা এবং বাইপাইল, শ্রীপুর, জিরানী ও কবিরপুর পর্যন্ত মাসিক ভাড়া ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। উভয় রুটেই প্রথমবার শিক্ষার্থীদের তিন মাসের অগ্রিম ভাড়া জমা দেওয়ার কথা বলা হয়েছে।

এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হলে বিশেষ প্রয়োজনে রেজিস্ট্রেশনবিহীন শিক্ষার্থীদের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হবে। এ ক্ষেত্রে ইউসিবি ব্যাংক গণ বিশ্ববিদ্যালয় শাখায় টাকা জমা দিয়ে পরিবহন শাখা থেকে অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে। ন্যূনতম ১০টি টিকিট সংগ্রহ বাধ্যতামূলক। টিকিট মূল্যে ক্যাম্পাস থেকে মানিকগঞ্জ রুটে যাওয়া অথবা আসার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা এবং চন্দ্রা রুটে ২৫ টাকা।

এসময় বাস চলাচলের সময়সূচিও জানানো হয়। মানিকগঞ্জ ও চন্দ্রা থেকে বাস সকাল ৮ টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছাড়বে এবং বিকেল ৪ টায় ক্যাম্পাস থেকে যাত্রা করবে। তবে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের সম্মতির ভিত্তিতে ছুটির পর বাস ছাড়ার সময় পরিবর্তনের সুযোগ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে যারা পূর্ববর্তী নির্ধারিত হারে ভাড়া জমা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের জমাকৃত অর্থ বর্তমান পরিমার্জিত ভাড়ার সঙ্গে সমন্বয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের বিষয়টি বিবেচনায় এনে ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। পর্যাপ্ত রেজিস্ট্রেশন পাওয়া গেলে নিয়মিতভাবে বাস সার্ভিস চালু রাখা হবে।

উল্লেখ্য, এর আগেও কয়েক দফা পরিবহন সেবা চালুর বিজ্ঞপ্তি প্রকাশ করলেও তা বাস্তবায়ন হয়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com