মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০২:০৩:৫০ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
মানিকগঞ্জে কলেজ শিক্ষকের উপর হামলা, শান্তির দাবিতে মানববন্ধন
গনকণ্ঠ প্রতিবেদক (মানিকগঞ্জ)
Published : Thursday, 8 January, 2026
মানিকগঞ্জে কলেজ শিক্ষকের উপর হামলা, শান্তির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে কলেজ শিক্ষকের উপর হামলা, শান্তির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে দেবেন্দ্র কলেজের মূল ভবনের সামনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির দেবেন্দ্র কলেজ শাখার সভাপতি মোশারফ হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জাকির নায়েকসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাঙ্গনের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে কলেজ ক্যাম্পাসে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com