বুধবার ১৫ জুলাই ২০২৬ ১৬:০৭:১২ পিএম
শিরোনাম রাজধানীর চার স্থানে সড়ক অবরোধ, সচিবালয়ের দিকে লংমার্চ       নড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার       কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক উদ্ধার       বকশীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড       পবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ        মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতা: অবহেলার অভিযোগ তদন্তে শিক্ষা বোর্ড       শহীদ জুলাই দিবস আজ: আবু সাঈদের বাড়িতে কাটেনি শোক, দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের       
প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে ৫ পরীক্ষার্থী আটক
গনকণ্ঠ প্রতিবেদক (দিনাজপুর)
Published : Friday, 9 January, 2026
প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে ৫ পরীক্ষার্থী আটক

প্রাথমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে ৫ পরীক্ষার্থী আটক

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবৈধ ডিভাইস ব্যবহারের অভিযোগে ৫ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

দিনাজপুরের নুরজাহান কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দায়িত্ব পালনকালে খানসামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস ডিভাইস ব্যবহাররত অবস্থায় ওই ৫ জন পরীক্ষার্থীকে আটক করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে গোপন তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের বিষয়টি নজরে আসে। তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে অভিযুক্ত পরীক্ষার্থীদের আটক করা হয়।

এ সময় পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সুশৃঙ্খল রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস জানান,
“পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায়সংগত পরিবেশ নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”

আটককৃতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com