রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:২৩ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
রোজার সঙ্গে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন তাহসান, থাকছেন আলাদা
গনকণ্ঠ ডেস্ক
Published : Saturday, 10 January, 2026
রোজার সঙ্গে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন তাহসান, থাকছেন আলাদা

রোজার সঙ্গে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন তাহসান, থাকছেন আলাদা

দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তখন নবদম্পতিকে ঘিরে শুভেচ্ছার বন্যা বয়ে যায়।


তবে সাম্প্রতিক সময়ে তাহসান–রোজার দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানা যায়, বিয়ের কয়েক মাস যেতে না যেতেই দুজনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন।


গুঞ্জনের মধ্যেই এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাহসান নিজেই। গণমাধ্যমকে তিনি বলেন,
‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’


তিনি আরও বলেন,
‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।’


উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এটি তাহসান খানের দ্বিতীয় বিয়ে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com