মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৪১ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
কটিয়াদীতে জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে-২০২৬ অনুষ্ঠিত
গনকণ্ঠ প্রতিবেদক (কিশোরগঞ্জ)
Published : Saturday, 10 January, 2026
কটিয়াদীতে জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে-২০২৬ অনুষ্ঠিত

কটিয়াদীতে জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে-২০২৬ অনুষ্ঠিত

"আমার পুলিশ,আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় কটিয়াদী মডেল থানার ওসি মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মাহমুদুল হাসান,কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা,উপজেলা নির্বাচন অফিসার উসমান গণি,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোজাম্মেল হক জোয়ারদার,সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু,পৌর যুব দলের আহবায়ক জিল্লুর রহমান,উপজেলা ছাত্র দলের আহবায়ক তশরিফুল হাসিব,পৌর ছাত্র দলের আহবায়ক দিদারুল ইসলাম,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম,
কটিয়াদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোফাসসেল সরকার, কটিয়াদী মডেল ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,ছাত্র নেতা ফারদিন খাঁন রাব্বি ও আব্দুল্লাহ আল রোমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। 
এসময় বক্তারা পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা জোরদারের পাশাপাশি
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নতি বিষয়ক গুরুত্বারোপ করে বিশেষ আলোচনা করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com