মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ১৪:০৭:২০ পিএম
শিরোনাম নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার        ২০২৬ এর ফিফা বিশ্বকাপে সারাদেশে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২০ জন, বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম       বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২, বরিশাল শেবাচিমে প্রেরণ       চট্টগ্রামে গণপরিবহনে নারী যাত্রীদের ভোগান্তি চরমে: প্রয়োজন সংরক্ষিত আসন বৃদ্ধি ও নারীবান্ধব বাস       ‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ       বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা       টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা, দাঁতভাঙা পাল্টা জবাব ইরানের      
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক
গনকণ্ঠ ডেস্ক
Published : Sunday, 11 January, 2026
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজ ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক


আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমন্বয়ের লক্ষ্যে সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে আজ রবিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।


শনিবার এক বিজ্ঞপ্তিতে ইসির উপ-সচিব মো. মনির হোসেন সভার বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ জানুয়ারি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলির সমন্বয়ের জন্য এই সভা অনুষ্ঠিত হবে।


সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।


বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর মহাপরিচালক, র‌্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।


বৈঠকে নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com