রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৪৫ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
ভরিতে বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই নতুন দর
গনকণ্ঠ ডেস্ক
Published : Sunday, 11 January, 2026

ভরিতে বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই নতুন দর

ভরিতে বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই নতুন দর

দেশের বাজারে এক দফা কমার পর আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে স্বর্ণের দাম। ফলে এখন দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।


শনিবার (১০ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়। আজ রবিবার থেকে সারাদেশে নতুন এই দর কার্যকর হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।


এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার ভরি চার হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম রয়েছে তিন হাজার ৩৮৩ টাকা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com