মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০২:০৩:৫৪ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
হিজাব পরা প্রধানমন্ত্রী ইস্যুতে মুখোমুখি ওয়াইসি–হিমন্ত
গনকণ্ঠ ডেস্ক
Published : Sunday, 11 January, 2026
হিজাব পরা প্রধানমন্ত্রী ইস্যুতে মুখোমুখি ওয়াইসি–হিমন্ত

হিজাব পরা প্রধানমন্ত্রী ইস্যুতে মুখোমুখি ওয়াইসি–হিমন্ত

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একদিন হিজাব পরা কোনো নারী দায়িত্ব নিতে পারেন—এমন মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বাগযুদ্ধে জড়িয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।


মহারাষ্ট্রের সোলাপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি ভারতের সংবিধানের অন্তর্ভুক্তিমূলক চরিত্র তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তানের সংবিধানে নির্দিষ্ট ধর্মের মানুষই প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু ভারতের সংবিধানে এমন কোনো বাধা নেই। বাবাসাহেব আম্বেদকরের রচিত সংবিধান অনুযায়ী, যে কোনো ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা মেয়র হতে পারেন। ওয়াইসির ভাষায়, তার স্বপ্ন—একদিন হিজাব পরা কোনো কন্যাই ভারতের প্রধানমন্ত্রী হবেন।


ওয়াইসির এই বক্তব্যের জবাবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে তার দাবি, ভারত একটি হিন্দু জাতি ও হিন্দু সভ্যতা, আর ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন—এ ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।


এরপর নাগপুরে সাংবাদিকদের সামনে হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের কড়া সমালোচনা করেন ওয়াইসি। তিনি বলেন, তার মাথায় ‘টিউবলাইট’ আছে। সংবিধানে এমন কথা কোথায় লেখা আছে—সে প্রশ্ন তোলেন তিনি। ওয়াইসি বলেন, পাকিস্তানের সংবিধানে এক সম্প্রদায়ের মানুষের জন্য শীর্ষ পদ সংরক্ষিত। কিন্তু ভারতে আম্বেদকর যে সংবিধান দিয়েছেন, তা অনেক বেশি প্রজ্ঞাপূর্ণ ও শিক্ষিত চিন্তার ফল।


ওয়াইসি আরও বলেন, যারা সংবিধান বোঝেন না, তারাই এমন মন্তব্য করেন। এই দেশ শুধু একটি সম্প্রদায়ের নয়; ঈশ্বরে বিশ্বাস না করা মানুষদের জন্যও এই দেশ। তিনি হিমন্ত বিশ্ব শর্মার মানসিকতাকে সংকীর্ণ বলেও মন্তব্য করেন।


এদিকে, বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা ওয়াইসির বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি ওয়াইসিকে চ্যালেঞ্জ করে বলেন, আগে এআইএমআইএমের সভাপতি হিসেবে কোনো হিজাব পরা নারীকে দায়িত্ব দিতে।


উল্লেখ্য, মুম্বাইয়ে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চলমান প্রচারের মধ্যেই এসব মন্তব্য সামনে আসে। আগামী ১৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফল ঘোষণা করা হবে ১৬ জানুয়ারি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com