শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৪০ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস
গনকণ্ঠ ডেস্ক :
Published : Sunday, 11 January, 2026
খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস

খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দেশত্যাগ নিয়ে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে ইরানি দূতাবাস। তারা স্পষ্ট করে বলেছে, খামেনির দেশ ছাড়ার কোনো প্রশ্নই নেই এবং এ ধরনের খবর উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়।



রোববার (১১ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল, পরিস্থিতি আরও অবনতি হলে আয়াতুল্লাহ খামেনি তার পরিবারের সদস্যদের নিয়ে দেশত্যাগ করতে পারেন। এমনকি প্রতিবেদনে রাশিয়ার রাজধানী মস্কোকে সম্ভাব্য গন্তব্য হিসেবেও উল্লেখ করা হয়।



তবে এসব দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। দূতাবাস এক বিবৃতিতে জানায়, এ ধরনের সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব। তারা উল্লেখ করে, অতীতে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধকালেও আয়াতুল্লাহ খামেনি দেশ ছাড়েননি। সুতরাং অভ্যন্তরীণ বিক্ষোভের কারণে তার দেশত্যাগের খবর অবাস্তব ও অসত্য। দূতাবাসের মতে, এসব অপপ্রচার শত্রু রাষ্ট্রগুলোর ষড়যন্ত্রের অংশ।



বর্তমানে ইরানের বিভিন্ন শহরে মূল্যস্ফীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিক্ষোভ চলছে। অনেক এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং বিক্ষোভকারীরা অর্থনৈতিক সংস্কার ও রাজনৈতিক স্বাধীনতার দাবি তুলছেন। এসব বিক্ষোভকে ঘিরেই খামেনির দেশত্যাগের গুজব ছড়ানো হয় বলে মনে করছেন বিশ্লেষকরা।



অন্যদিকে, সরকারের পক্ষে সমর্থন জানিয়ে দেশটির বিভিন্ন শহরে বড় সমাবেশও অনুষ্ঠিত হচ্ছে। কেরমানসহ একাধিক এলাকায় হাজারো মানুষ রাস্তায় নেমে খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করছেন এবং সরকারপন্থি স্লোগান দিচ্ছেন। এতে বোঝা যাচ্ছে, মতভেদ ও অসন্তোষ থাকলেও রাষ্ট্রীয় ক্ষমতার নিয়ন্ত্রণ এখনো সরকারের হাতেই রয়েছে।



এনডিটিভির সঙ্গে কথা বলা কয়েকজন ইরানি নাগরিক জানান, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ সাধারণ মানুষের জীবনে বড় সমস্যা তৈরি করেছে। তবে তারা খামেনির বিরোধিতা করেন না। তাদের মতে, যারা খামেনির বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের একটি অংশ সাবেক শাহ রেজা পাহলভির সমর্থক এবং বিদেশি শক্তির প্রভাবাধীন।



কোম শহরের ইসলামি চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন, খামেনি সম্প্রতি ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবেই রাষ্ট্র পরিচালনায় যুক্ত রয়েছেন। তিনি জানান, তেহরানের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এবং খামেনির দেশ ছাড়ার খবর সম্পূর্ণ ভুয়া। একই সঙ্গে তিনি যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com