| শিরোনাম |
|
দেড় যুগ আগের মামলা থেকে খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু
গনকণ্ঠ ডেস্ক
|
![]() দেড় যুগ আগের মামলা থেকে খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুলু নিজে আদালতে উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করে আদালত প্রাঙ্গণ ছাড়েন। ২০০৮ সালের ৩ আগস্ট সাবেক ভূমি উপমন্ত্রী দুলুর বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৯৮৩ সাল থেকে ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকার আয়ের বিপরীতে তিনি ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন। এছাড়া প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন। দুলু ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যান, তবে সিদ্ধান্ত তার বিপক্ষে আসে। পরে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৩ সালের ৯ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত চারজনের সাক্ষ্য গ্রহণ করেন। |