| শিরোনাম |
|
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান
গনকণ্ঠ ডেস্ক :
|
![]() বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান পিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যদি ভারতের ভেন্যুতে না যেতে চায়, তবে পাকিস্তান তাদের সব ভেন্যুতে সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজন করতে সক্ষম। দেশটির গণমাধ্যম জিও সুপার জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু ‘ম্যানেজ’ না হলে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আইসিসিকে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে। পিসিবির মতে, তারা ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি উইমেন্স কোয়ালিফায়ারের মতো বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করেছে। ফলে বাংলাদেশের ম্যাচগুলোও এখানে নিরাপদ ও সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব। উল্লেখ্য, চলতি বছরের ৪ জানুয়ারি নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ম্যাচে অংশ না নেওয়ার কঠোর অবস্থান জানিয়েছিল। |