বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:০০ পিএম
শিরোনাম ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ: মিয়া গোলাম পরওয়ার       বিশ্বকাপজয়ী দলকে বিসিসিআইয়ের বড় পুরস্কার       নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ১       বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা       ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ- সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা      
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ
গনকণ্ঠ ডেস্ক :
Published : Sunday, 11 January, 2026
প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎটি রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়।



প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ইইউ আগামী নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিয়েছে। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি কারণ পূর্ববর্তী তিনটি নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে মনে করা হয়েছিল।



বৈঠকে প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধিদের জানান, নির্বাচন কমিশনসহ সকল সংশ্লিষ্ট সংস্থা নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।


 এছাড়াও বৈঠকে গণভোট প্রসঙ্গেও আলোচনা হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোটের জন্য প্রস্তুত।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com