মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০২:০৩:২২ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে, তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না: খসরু
গনকণ্ঠ ডেস্ক
Published : Sunday, 11 January, 2026
প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে, তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না: খসরু

প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে, তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না: খসরু

যারা চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত, বিএনপিতে তাদের কোনো স্থান হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘৭ হাজার বহিষ্কার হয়েছে, প্রয়োজনে ২০ হাজার বহিষ্কার হবে। তবুও চাঁদাবাজদের দলে রাখা হবে না।’


শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।


আমির খসরু বলেন, ‘সবার আগে বাংলাদেশ স্লোগানের আদর্শে আগামীর বাংলাদেশ চলবে। আগামীর বাংলাদেশ কীভাবে চলবে তা অন্য কোনো দেশ ঠিক করে দিতে পারবে না। অন্য কোনো দেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশ চলবে না। সবকিছুতে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করা হবে।’


বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক গৃহকর্ত্রীকে মাসে আড়াই হাজার টাকা করে দেয়া হবে। বিএনপি দেশের গণতন্ত্রের মুক্তি শুধু নয়, অর্থনৈতিক উন্নয়নেরও কাজ করবে।’


তিনি বলেন, ‘বেগম জিয়াকে জেলে রেখে বিনা চিকিৎসায় স্বৈরাচারী সরকার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তবুও তিনি আপস করেন নি। হাসিনাসহ যারা আজ ধর্মের নামে ব্যবসা করছে, প্রত্যেকেই এরশাদের সঙ্গে হাত মিলিয়ে আপস করেছিল। বেগম জিয়া আপস করেননি।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com