শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৪৫ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান
গনকণ্ঠ ডেস্ক
Published : Sunday, 11 January, 2026
কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান বিবাহবার্ষিকী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিছু খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি ও তাঁর স্ত্রী রোজা আহমেদ আলাদা রয়েছেন।


কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তাহসান বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।”


তাহসান ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে।


এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই সংসার ২০১৭ সালে শেষ হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com