| শিরোনাম |
|
জামায়াত আমিরের সঙ্গে সাবেক মার্কিন স্টেট সেক্রেটারির বৈঠক
গনকণ্ঠ ডেস্ক
|
![]() বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে অ্যালবার্ট টি. গম্বিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত কার্যালয়ে উপস্থিত হয়। প্রতিনিধি দলে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মোর্স এইচ ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মাহর সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মের পরিচালক আরমান চৌধুরী এবং নিউইয়র্কপ্রবাসী ব্যবসায়ী নেতা ফয়সাল আলম। বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এবং ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ প্রথমে পারস্পরিক কুশল বিনিময় করেন। এরপর বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত গণভোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণের মতামতের গুরুত্ব এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় ও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। |