বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:৪০ পিএম
শিরোনাম ফুল বাগানে মুগ্ধতায় মিমি       ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ: মিয়া গোলাম পরওয়ার       বিশ্বকাপজয়ী দলকে বিসিসিআইয়ের বড় পুরস্কার       নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত, আহত ১       বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি       শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত       আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার, অনুসন্ধানী ভিডিও প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা—ডিআরইউ’র নিন্দা      
জোনায়েদ সাকির নিজ ইউনিয়নে গণসংহতি কার্যালয় চালু
গনকণ্ঠ প্রতিবেদক (বাঞ্ছারামপুর)
Published : Monday, 12 January, 2026
 
জোনায়েদ সাকির নিজ ইউনিয়নে গণসংহতি কার্যালয় চালু

জোনায়েদ সাকির নিজ ইউনিয়নে গণসংহতি কার্যালয় চালু

ব্র্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদে গণসংহতি আন্দোলনের কার্যালয় উদ্ধোবন করা হয়েছে। এটি গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির নিজ ইউনিয়ন।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ফরদাবাদ রবির বাজারে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এর মধ্য দিয়ে জোনায়েদ সাকির নিজের ইউনিয়নে যাত্রা শুরু করলো গণসংহতি আন্দোলন। এই কার্যালয় থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন জোনায়েদ সাকি এমনটাই জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

আনুষ্ঠানিক ভাবে এই কার্যালয়ের উদ্বোধন করে গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক শামীম শিবলী।

এ সময় তিনি বলেন, এটি আমাদের নেতার ইউনিয়ন। এই ইউনিয়নকে তিনি মনে প্রাণে ধারণ করেন। এই কার্যালয়ের মাধ্যমে গণসংহতির ভিত্তি আরো মজবুত হলো। এখান থেকে জোনায়েদ সাকি তার নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা শুরু করবেন।

ইউনিয়নের সবাইকে জোনায়েদ সাকির সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।

পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com