মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:২০ এএম
শিরোনাম পরিবার নিয়ে দেখা যাবে ’দম’        কুড়িগ্রামে বৃটিশ শাসন আমলে নির্মিত ঝুকিপুর্ন ব্রীজে ভারী যানবাহন চলাচলে নিষেধ থাকলেও চলছে অবাধে       "নতুন প্রত্যয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নেতৃত্বে বাছির জামাল"       তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন :জনপ্রশাসন উপদেষ্টা        মাওনা চৌরাস্তায় লক্ষ টাকার সিসিটিভি ও লাইট ব্যানারের আড়ালে নেই সিসিটিভি মনিটরিং       চুয়াডাঙ্গায় চাদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক       নকলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ৪      
কুড়িগ্রাম নাগেশ্বরীতে গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার
গনকণ্ঠ প্রতিবেদক (কুড়িগ্রাম)
Published : Monday, 12 January, 2026
কুড়িগ্রাম নাগেশ্বরীতে গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রাম নাগেশ্বরীতে গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে তিন সন্তানের জননী এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় ঘটনাটি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।

স্থানীয়রা জানায়, রবিবার মধ্যরাতে ভিতরবন্দ ইউনিয়নের বানিয়ার ভিটা গ্রামে এই ঘটনা ঘটে। 

সোমবার সকালে ঘরের ভেতর থেকে ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

প্রতিবেশী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো দৃশ্যমান বিরোধ ছিল না। তারা একসঙ্গে মাছের ব্যবসা চালাতেন এবং পারিবারিকভাবে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের একটি অংশের ধারণা, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত থাকতে পারে। তাদের মতে, নিহত নারীর স্বামী ঘটনার সঙ্গে জড়িত নাও থাকতে পারেন। এমনকি কেউ কেউ আশঙ্কা করছেন, ঘটনার সময় স্বামীকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে অথবা তাকেও হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এসব তথ্য এখনো নিশ্চিত নয়।

খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহীল জামান বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার মহিলার স্বামীকে ধরার চেষ্টা চলছে। তদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”

এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক, আতঙ্ক ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com