শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:২১ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
দেশের চাবি আপনার হাতে" গণভোট জনসচেতনতা মূলক ও গলাচিপায় কনসার্ট অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার (পটুয়াখালী):
Published : Wednesday, 14 January, 2026
দেশের চাবি আপনার হাতে

দেশের চাবি আপনার হাতে

গণভোেট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে, আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে- তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেশব্যাপী  গনভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চলমান রয়েছে। 

এ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ জানুয়ারি বুধবার উপজেলা কমপ্লেক্স চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ওপেন এয়ার কনসার্ট এর আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে উপজেলা কমপ্লেক্সে চত্বরে বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ উপস্থিত হতে থাকেন।

উল্লেখ্য যে,বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন। যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদ নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন, ইন্টারনেট সেবা কখনও বন্ধ করা যাবে না) বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। এছাড়াও
 "হ্যাঁ" ভোট দিলে উপরের সবকিছু পাবেন। "না" ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে।


 গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম ও ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠান'টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান বিকাল পাঁচটায় শুভ উদ্বোধন করেন। এসময় সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জিল্লুর রহমান, মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, কৃষি অফিসার আরজু আক্তার, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ রহমান, সিনিয়র সহ সভাপতি মু. জিল্লুর রহমান জুয়েল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।   এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম বৃন্দরাও উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com