শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৫৩ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
Published : Wednesday, 14 January, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদ এবং কালোবাজারমুক্ত ব্রাহ্মণবাড়িয়ার দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংগঠনটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে টিকিট বিক্রিতে অনিয়ম ও কালোবাজারি চলে আসছে। এসব অনিয়ম বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় কালোবাজারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।


বক্তারা আরও বলেন, সোমবার রাতে টিকিট কালোবাজারির বিরুদ্ধে প্রতিবাদ করায় ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাবের হোসাইনের ওপর কালোবাজারিরা হামলা চালায়। এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং প্রতিবাদী কণ্ঠরোধের অপচেষ্টা।

সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে সুশৃঙ্খল, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।


সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা কমিটির সদস্য আরিফ বিল্লাহ আজিজি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ এবং এনসিপির সিনিয়র সদস্য সচিব শাহিল খান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com