| শিরোনাম |
|
চলন্ত বাসে বাঙলা কলেজছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার তিন
নিজস্ব প্রতিবেদক :
|
|
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, বুধবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাঙলা কলেজের দর্শন বিভাগের এক ছাত্রী (২৬) ঢাকার রেডিওকলোনী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন দুইজন যাত্রী ছিলেন। ওই যাত্রীরা নামার পর কলেজছাত্রীকে জোর করে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় গ্রেপ্তারকৃতরা। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই ছাত্রীকে রাতভর পালাক্রমে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তারা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডার পাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে। গ্রেফতার আসামি ও ভিকটমকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। |