রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৩০ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় জবির বিএনসিসি-রেঞ্জার-রোভাররা
জবি প্রতিনিধি
Published : Friday, 16 January, 2026
ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় জবির বিএনসিসি-রেঞ্জার-রোভাররা

ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় জবির বিএনসিসি-রেঞ্জার-রোভাররা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবিতে) অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় সেবা দান করছেন বিশ্ববিদ্যালয়টির বিএনসিসি, রেঞ্জার ও রোভার স্বেচ্ছাসেবকরা। শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষ খুঁজে পাওয়া, এমনকি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কক্ষে পৌছে দেওয়া, সকল ক্ষেত্রেই সেবাদান করে সহযোগিতা করছেন তারা।


শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যায়ে রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় কাজ করেন তারা।


সরেজমিনে দেখা গেছে, পরীক্ষার দিন সকাল থেকেই তারা পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন। সেচ্ছাসেবীরা পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেওয়া, দিকনির্দেশনা প্রদান, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় তথ্য সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ ও জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তার কাজেও তারা সক্রিয় ভূমিকা রাখেন।


বিএনসিসি ও রোভার রেঞ্জার্স সদস্যরা বলেন তাদের সুশৃঙ্খল ও দায়িত্বশীল কর্মকাণ্ডের ফলে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরাও সেচ্ছাসেবীদের আন্তরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।


বিএনসিসি সদস্য ক্যাডেট আকিব হাসান বলেন
-"পরীক্ষার সার্বিক পরিস্থিতি অনুকূলে আছে।সব পরীক্ষার্থীদের ও বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার কাজটা আমরা গুরুত্ব সহকারে করছি।এছাড়া যারা দেরি করে এসেছে তাদের ১১ টা ১০ মিনিট পর্যন্ত ঢুকতে দেয়া হয়েছে।এর পর যারা এসেছে তাদের ঢুকার সুযোগ নেই।"


রেঞ্জার সদস্য শামীমা আক্তার পুষ্প জানান-"অন্যান্য পরীক্ষার দিনের তুলনায় আজকে পরিবেশ যথেষ্ট সুষ্ঠু।অভিভাবকরা আমাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন।একজন শারীরিক প্রতিবন্ধীকে আমরা তার পরীক্ষা কক্ষ ৩২৩ নং রুমে পৌঁছে দিয়ে আসি।"


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com