| শিরোনাম |
|
খানসামা কিন্ডারগার্টেন বৃত্তিতে মেধা তালিকায় ৫০ শিক্ষার্থী
গনকণ্ঠ প্রতিবেদক (দিনাজপুর)
|
![]() খানসামা কিন্ডারগার্টেন বৃত্তিতে মেধা তালিকায় ৫০ শিক্ষার্থী উপজেলার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত মোট ১৬টি বিদ্যালয়ের অংশগ্রহণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণির ২৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধা তালিকায় স্থান পেয়েছে মোট ৫০ জন শিক্ষার্থী, যা অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর শিক্ষার মান ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, রিলিফ পাবলিক মডেল স্কুল এন্ড কলেজ থেকে সর্বাধিক ১৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছে। অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১১ জন, রয়েল স্টার স্কুল থেকে ৬ জন, উইনার রেসিডেন্সিয়াল স্কুল থেকে ৫ জন এবং মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুল থেকে ৪ জন শিক্ষার্থী মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া ব্রাইট ফিউচার রেসিডেন্সিয়াল স্কুল ও স্টুডেন্টস কেয়ার স্কুল এন্ড কলেজ থেকে ২ জন করে শিক্ষার্থী এবং সানরাইজ আইডিয়াল স্কুল, সোনার তরী মডেল স্কুল ও কাচিনীয়া আইডিয়াল স্কুল থেকে ১ জন করে শিক্ষার্থী মেধা তালিকায় স্থান লাভ করেছে। এ সাফল্যে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। অভিভাবকরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ায় এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। শিক্ষক ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ উদ্যোগ আরও পরিসর বৃদ্ধি পাবে এবং নিয়মিত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। |