সোমবার ১৮ মে ২০২৬ ১৩:০৫:২২ পিএম
শিরোনাম লালপুরে নবাগত ইউএনও মোঃ বরকত উল্লাহ’র যোগদান        ব্রাহ্মণবাড়িয়ায় কেঁরির ট্যাবলেট খেয়ে নারী-পুরুষের আত্মহত্যা        হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান              দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার        টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল ও ক্যাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১        ডুয়েটে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ। পুলিশসহ ১০ আহত। নতুন ভিসিকে দায়িত্ব নিতে বাঁধা       
খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনে নাগরিক শোকসভা
গনকণ্ঠ ডেস্ক
Published : Friday, 16 January, 2026
খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনে নাগরিক শোকসভা

খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনে নাগরিক শোকসভা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার বিকেল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক এই শোকসভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর মোদাচ্ছির হোসেন।

এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে শোকসভাস্থলে উপস্থিত হন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

শোকসভায় খালেদা জিয়ার পরিবারের সদস্যদের পাশাপাশি শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং সনাতন ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com