শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৩৫ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
হাদির হত্যার বিচারের দাবিতে নোবিপ্রবিতে বিক্ষোভ মিছিল
নোবিপ্রবি প্রতিনিধি
Published : Friday, 16 January, 2026
হাদির হত্যার বিচারের দাবিতে নোবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

হাদির হত্যার বিচারের দাবিতে নোবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ ঘোষিত “বিক্ষোভ মিছিল ও সমাবেশ” কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা নোবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা “নারায়েতকবির আল্লাহু আকবার”, “বলে গেছেন হাদি ভাই, আমার খুনের বিচার চাই”, “দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত”, “দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা”, " আমি কে? তুমি কে? হাদি হাদি" সহ বিভিন্ন স্লোগান দেন। এসময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে জড়ো হয়। বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাথে এসে একাত্মতা পোষণ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় নোবিপ্রবি ছাত্রদল সভাপতি মো. জাহিদ হাসান বলেন; "ইনকিলাব মঞ্চের আহ্বানে সারা দিয়ে, ভারতীয় আধিপত্য বাদ বিরােধী জুলাই যােদ্ধা ওসমান হাদীর খুনের বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করছি। আমরা লক্ষ্য করেছি ভারতীয় আধেপত্যের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরই টার্গেট কিলিং এর শিকার হতে হচ্ছে। এটা গভির ষড়যন্ত্রের অংশ ভারতীয় আধিপত্যবাদ বিরােধীদের টার্গেট কিলিং করা হচ্ছে। আমরা বর্তমান বাংলাদেশে দেশের কথা বলতে গেলে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গেলে নিরাপত্তাহীনতায় ভুগছি। বর্তমান সরকারের কাছে আহ্বান জানবো শুধু হাতি হত্যার বিচার না যুবদলের নেতা কিবরিয়া ভাই, স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির ভাই হত্যা করা হয়েছে আমরা প্রত্যেকটা হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা কখনো চাইনা বাংলাদেশ আর বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসুক যেটা বিগত সতেরো বছর ঘটেছে। 

শিক্ষার্থীদের মধ্য থেকে আব্দুর রহমান সাকিব বলেন, অনেক জুমাবার পেরিয়ে গেলেও আমরা হাদি ভাইয়ের বিচার এখনো পাই নাই। হাদি ভাইয়ের ভারতীয় আধিপত্য বিরোধী সংগ্রাম কখনো থেমে যাবে না। এক হাদি মরে গেলেও লক্ষ লক্ষ হাদি এখনো বেচে আছে। তিনি ইনসাফের জন্য সংগ্রাম করে গেলেও নিজে ন্যায়বিচার পাচ্ছে না।আগামীর বাংলাদেশ হাদি ভাইয়ের ইনসাফ দেশ হবে, ইনশাআল্লাহ। 

আরেক শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, ভারত আধিপত্য বিরোধী লড়াকু সৈনিক হাদি ভাইয়ের ইনসাফ জন্য আমরা এখানে এসে দাড়িয়েছি। যদি হাদি ভাইয়ের বিচার এ বাংলার মাঠিতে না হয়,তাহলে বুঝে নিতে হবে অন্তবর্তী সরকারের ইন্দনে বিচারহীনতার সংস্কৃতিকে উদ্ভুদ্ধ করে।অতিদ্রুত নির্বাচনের আগে হাদি ভাইয়ের বিচার এ বাংলায় হতে হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com