রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০২:৪৭ এএম
শিরোনাম লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি মোটরসাইকেল       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল।       রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ        দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন ও খাম্বা চুরি করে পালানো শক্তিই জামায়াতের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা চালাচ্ছে — ভিপি রিয়াজুল ইসলাম       নীলফামারীর জনসভা মঞ্চে তারেক রহমান       “মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা       
এইচআইভিতে আক্রান্ত দিশা পাটানির কথিত প্রেমিক!
গনকণ্ঠ ডেস্ক
Published : Friday, 16 January, 2026
এইচআইভিতে আক্রান্ত দিশা পাটানির কথিত প্রেমিক!

এইচআইভিতে আক্রান্ত দিশা পাটানির কথিত প্রেমিক!

বলিউড অভিনেত্রী দিশা পাটানির প্রেম নিয়ে আবারও উত্তাল বি-টাউন। সাম্প্রতিক সময়ে এক সতর্কতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন দিশার কথিত প্রেমিকের সাবেক প্রেমিকা।


গুঞ্জন রয়েছে, পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দিশা পাটানি। এমন পরিস্থিতিতে তালবিন্দরের প্রাক্তন প্রেমিকা সোনি কৌরের একটি পোস্ট ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যদিও ওই পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে দেওয়া ইঙ্গিত ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসছে।


পোস্টে সোনি কৌর লিখেছেন,
‘বিষয়টি শুধু এইচআইভি বা যৌনবাহিত রোগের নয়; মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্যও বয়ে আনে। তাই রাতে কার শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।’


ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাম উল্লেখ না করলেও অনেক নেটিজেন ধারণা করছেন, পোস্টটি তালবিন্দর সিং সিধুকেই উদ্দেশ করে লেখা। এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক ও নানা জল্পনা। কেউ কেউ প্রশ্ন তুলছেন, দিশার কথিত নতুন এই ‘বিশেষ বন্ধু’কে ঘিরে আদৌ কোনো গুরুতর বিষয় আছে কি না। তবে এসব আলোচনা চললেও এখন পর্যন্ত দিশা পাটানি বা তালবিন্দর সিং সিধু—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।


উল্লেখ্য, টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার পর সম্প্রতি দিশার নাম জড়ায় তালবিন্দরের সঙ্গে। অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠানে দুজনের ঘনিষ্ঠ উপস্থিতি থেকেই এই প্রেম গুঞ্জনের সূত্রপাত। আর সেই গুঞ্জনের মধ্যেই তালবিন্দরের সাবেক প্রেমিকার পোস্ট নতুন করে প্রশ্ন তুলেছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com