| শিরোনাম |
|
বিশ্ববাজারে সোনার দরপতন, দেশের বাজারে ভরি কত?
গনকণ্ঠ ডেস্ক
|
![]() বিশ্ববাজারে সোনার দরপতন, দেশের বাজারে ভরি কত? শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১টা ৩৩ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৬০৪.২৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারি ডেলিভারির গোল্ড ফিউচারসের দাম ০.৩ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪,৬০৮.৯০ ডলারে নেমে আসে। বাজার বিশ্লেষক কাইল রোডা জানান, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কা কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা কিছুটা হ্রাস পেয়েছে। পাশাপাশি ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা ক্ষীণ হওয়াও সোনার দামে চাপ সৃষ্টি করেছে। এদিকে আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ১.৮ শতাংশ কমে প্রতি আউন্স ৯০.৬৬ ডলারে নেমেছে। একই সঙ্গে প্লাটিনামের দাম ২.১ শতাংশ কমে প্রতি আউন্স ২,৩৫৮.৯৫ ডলার হয়েছে। অন্যদিকে দেশের বাজারে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে সোনার নতুন দাম কার্যকর রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্ধারণ অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ধরা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা। বিশ্ববাজারে দামের এই নিম্নমুখী প্রবণতায় অনেক ক্রেতা সোনায় বিনিয়োগে আগ্রহী হলেও, অর্থনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনে ভবিষ্যতে দামে আরও ওঠানামার সম্ভাবনা রয়েছে। |