| শিরোনাম |
|
ভোটে নির্বাচিত হলে রাস্তা, ঈদগাহ মাঠ পাকা করার অঙ্গীকার, রুমিন ফারহানার
গনকণ্ঠ প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া)
|
![]() ভোটে নির্বাচিত হলে রাস্তা, ঈদগাহ মাঠ পাকা করার অঙ্গীকার, রুমিন ফারহানার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে হাস মার্কায় একটি ভোট দেবেন। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আজ যে কাঁচা ও দীর্ঘ রাস্তা দিয়ে আপনাদের এলাকায় এসেছি, ইনশাআল্লাহ সেই রাস্তাটি পাকা করে আবার আপনাদের কাছে ফিরে আসবো। আপনাদের ঈদের দিন নামাজ আদায়ে যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য ঈদগাহ মাঠটি পাকা করার উদ্যোগ গ্রহণ করবো।” তিনি আরও বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থা উন্নতকরণ এবং জনগণের মৌলিক সুবিধা নিশ্চিত করাই তার রাজনীতির প্রধান অঙ্গীকার। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। |