শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:১৫ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৩০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার
গনকণ্ঠ প্রতিবেদক (হবিগঞ্জ)
Published : Friday, 16 January, 2026
শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৩০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার

শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে ৩০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯ এর বিশেষ অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য ইসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে জানতে পারে যে, শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর সিএনজি স্ট্যান্ডের পেছনে মাদক কেনাবেচা চলছে।
খবর পেয়ে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে র‌্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় সিএনজি স্ট্যান্ডের পেছনে ড্রেনের পাশে একটি শপিং ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় রাখা ৩০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে মাদক সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদকদ্রব্য জিডিমূলে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com