শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:৩৫ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
ক্ষমতায় এলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন রেজা পাহলভী
গনকণ্ঠ ডেস্ক
Published : Friday, 16 January, 2026
ক্ষমতায় এলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন রেজা পাহলভী

ক্ষমতায় এলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন রেজা পাহলভী

ইরানের ক্ষমতায় এলে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন বলে জানিয়েছেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। সংবাদ সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।


পাহলভি বলেন, ইরানের ক্ষমতায় বসলে তিনি ‘সাইরাস অ্যাকর্ড’ গঠনের উদ্যোগ নেবেন। সেই পরিকল্পনার আলোকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে।


তিনি আরও বলেন, “ইরান অঞ্চলটিতে একজন বন্ধু ও স্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবে ভূমিকা পালন করবে। ইসরায়েল রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া হবে, যেখানে একটি মুক্ত ইরান, ইসরায়েল ও আরব বিশ্ব একত্রিত হবে।”


বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, “ইরান যা ইসলামী প্রজাতন্ত্রের ছদ্মবেশে সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং দারিদ্র্যের সাথে যুক্ত, তবে ইসলামী শাসন ক্ষমতায় আসার আগে যে প্রকৃত ইরান ছিল তা ছিল সুন্দর, শান্তিপ্রিয় এবং সমৃদ্ধ ইরান।”


এদিকে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনের জেরে এবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সহযোগী ও ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।


উল্লেখ্য, গত ডিসেম্বরে ইরানে মূল্যম্ফীতির কারণে বিক্ষোভ শুরু হলেও পরে তা সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, সাম্প্রতিক এই আন্দোলনে প্রায় ৩,৫০০ মানুষের প্রাণহানি হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com