শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২:৩৯ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
নির্বাচনে আ:লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই
গনকণ্ঠ প্রতিবেদক (ব্রাহ্মণবাড়িয়া)
Published : Friday, 16 January, 2026
নির্বাচনে আ:লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই

নির্বাচনে আ:লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই

নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এর প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।  

তিনি আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান। 

তিনি বলেন, আসন্ন নির্বাচন এ যাবতকালের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সে হিসেবে সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। মূলত এই নির্বাচনের জন্য বিদেশি বন্ধুরাও মুখিয়ে আছেন। তারাও আত্মবিশ্বাসী এই সরকারের অধীনে একটি ভালো নির্বাচন হবে সেজন্য তারা সব ধরনের সমর্থন দিচ্ছেন। এবং এই নির্বাচনে আওয়ামী লীগের লোকজনও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। কারণ বিগত সাড়ে ১৫ বছরে তারাও ভোট দিতে পারেনি। কারণ তাদের হয়ে পুলিশ ভোট দিয়েছে। 

তিনি এ সময় আরো বলেন, নির্বাচনে আওয়ামীলীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই। কারণ আওয়ামী লীগ যে ধরনের গুম, খুন ও ভয়ানক ডাকাতির রাজ্য কায়েম করেছিল তা পুরো পৃথিবীর মানুষ জানে। ফলে তাদের হয়ে কেউ এসে বোলছে না আওয়ামী লীগকে  সুযোগ দেয়ার জন্য। বরং আওয়ামীলীগ অনুতপ্ত হয়ে ক্ষমা না চেয়ে সেই বলার সুযোগও রাখেনি। 

এছাড়াও নির্বাচনকে বানচাল করার মত সাধ্য কোনো অপশক্তির নেই জানিয়ে তিনি আরো বলেন, আওয়ামীলীগ কি করতে পারে তা সবারই জানা।  তারা কেবল জ্বালাও, পোড়াও মানুষ হত্যা করতে পারে। এর বাইরে তারা আর কিছুই করতে পারেনা।  তাদের মিছিলে এখন কেউ যায়না। মূলত যারা ডলার নিয়ে পালিয়েছেন তারা জানেন তাদের নেত্রী আর ফিরে আসবেন না। সেজন্য তারা ডলার অন্য খাতে ব্যয় করছে। 

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সহসভাপতি মফিজুর রহমান লিমন প্রমূখ। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com