শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২:০০ এএম
শিরোনাম ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড       ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু       ঢাকার ১৩টি আসনে ১৪শ' ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র: রিটার্নিং অফিসার       আলোচিত প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন       ‘গুড গভরনেন্স ফোরাম (জিজিএফ) এর প্রাক নির্বাচনী জনমত জরিপ’       প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেলের নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ       যমুনা সেতু থেকে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়      
দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান
গনকণ্ঠ ডেস্ক
Published : Friday, 16 January, 2026
দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর বরিশালে যাচ্ছেন তারেক রহমান

প্রায় ২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৬ জানুয়ারি দুপুর ২টায় বরিশাল নগরীর বেলস পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।


দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত বুধবার (১৪ জানুয়ারি) রাতে বিএনপির গুলশান কার্যালয় থেকে বরিশাল বিভাগের নেতাদের এ বিষয়ে অবহিত করা হয়।


বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান বলেন,
“দলের শীর্ষ নেতারা বরিশাল সফরের বিষয়ে নেতাদের জানিয়েছে। প্রস্তুতির জন্য আগামী ১৮ জানুয়ারি প্রস্তুতি সভার কথা রয়েছে। বরিশাল ক্লাবে বিকেল ৩টায় অনুষ্ঠিত সভায় বিভাগের ধানের শীষ প্রার্থীরা ছাড়াও অন্যান্য সংগঠন নেতারা অংশ নেবেন।”


এদিকে তারেক রহমানের বরিশাল সফরের খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন,
“তারেক রহমানের বরিশাল সফরের খবর ছড়িয়ে পড়ার পর থেকে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতাকে সরাসরি দেখার সুযোগ পেতে বরিশালজুড়ে প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা। দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরিশালে স্বাগত জানানোর প্রস্তুতি এখন তুঙ্গে।”


দলীয় সূত্র জানায়, জনসভা ঘিরে ইতোমধ্যে সাংগঠনিকভাবে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভাগজুড়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বয় কার্যক্রম চলছে।


উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক কর্মীসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর আবার বরিশাল সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে এই সফর।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com