| শিরোনাম |
|
রাজধানীর স্কুলে শিশুশিক্ষার্থী নির্যাতনের ঘটনা, ভিডিও ভাইরাল
গনকণ্ঠ ডেস্ক
|
![]() রাজধানীর স্কুলে শিশুশিক্ষার্থী নির্যাতনের ঘটনা, ভিডিও ভাইরাল ভিডিওতে দেখা গেছে, স্কুল ইউনিফর্ম পরা শিশুটিকে টেনেহেঁচড়ে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গোলাপি শাড়ি পরা এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারছেন এবং ধমক দিচ্ছেন। পরে একজন পুরুষ শিক্ষক শিশুর মুখের সামনে স্ট্যাপলার দেখিয়ে ভয় দেখিয়েছেন। ফুটেজ অনুযায়ী, ঘটনা ঘটে রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে। পুলিশ জানায়, ভিডিও ভাইরাল হওয়ার পর তারা ঘটনাস্থল শনাক্ত করেছে। ইতোমধ্যে ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও কয়েকজন শিক্ষককে থানায় ডাকা হয়েছে। তবে বারবার সময় নেওয়ায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ডিএমপির পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, “ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে এসেছে। নির্যাতনে জড়িতদের একজনকে শনাক্ত করা হয়েছে। থানায় আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।” |