| শিরোনাম |
|
ঢাকা কলেজ–আইডিয়াল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
গনকণ্ঠ ডেস্ক
|
![]() ঢাকা কলেজ–আইডিয়াল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনার কারণে সায়েন্সল্যাব সংলগ্ন মিরপুর রোডের নিউমার্কেট অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পুলিশ জানায়, সায়েন্সল্যাব মোড়ে তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেট অংশে, আর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গ্রিনরোড অংশে অবস্থান করছে। দুইপক্ষকে শান্ত রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ চলছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার কলেজ ছুটির পর আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থীকে মারধর করেন। এতে তার মাথা ফেটে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। আজ আহত শিক্ষার্থী মাথায় ব্যান্ডেজ পরে কলেজে আসলে সহপাঠীরা উত্তেজিত হয়ে ধাওয়া দেয় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দিকে। |