| শিরোনাম |
|
নির্মম শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
গনকণ্ঠ ডেস্ক
|
![]() নির্মম শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার ভিডিও ফুটেজে দেখা যায়, গোলাপি শাড়ি পরিহিত এক নারী শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারছেন ও ধমক দিচ্ছেন। ওই সময় পাশে থাকা আরও একজন নারী শিশুটির হাত ধরে বসে ছিলেন। পরে একজন পুরুষ শিক্ষক স্ট্যাপলার হাতে শিশুর মুখের দিকে হুমকি দিচ্ছেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, এই ঘটনা ঘটেছে রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে। ঘটনার সময় শিশুর মধ্যে ভয় ও মানসিক আতঙ্কের লক্ষণ স্পষ্টভাবে দেখা যায়। ভিডিও প্রকাশের পর তা দেশে তীব্র সমালোচনা ও জনসাধারণের ক্ষোভের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য শিক্ষকদের খোঁজে তল্লাশি চলছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। |