| শিরোনাম |
|
মাভাবিপ্রবিতে ২ কোটি ৪৫ লাখ টাকার ইউজিসি গবেষণা ও উন্নয়ন অনুদান অনুমোদন
মাভাবিপ্রবি প্রতিনিধি
|
![]() মাভাবিপ্রবিতে ২ কোটি ৪৫ লাখ টাকার ইউজিসি গবেষণা ও উন্নয়ন অনুদান অনুমোদন বাংলাদেশ সরকারের অধীনস্থ ইউজিসির Improving Computer and Software Engineering Tertiary Education Project (ICSETEP) প্রকল্পের আওতায় Research and Development Grant (RDG) হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্প অনুমোদিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। ইউজিসি এবং মাভাবিপ্রবির মধ্যে স্বাক্ষরিত RDG Performance Contract অনুযায়ী, অনুমোদিত গবেষণা প্রকল্পটির শিরোনাম— “Agri-VoiceLink: A Hybrid Conversational AI Platform to Enhance Agricultural Market Efficiency in Bangladesh”। প্রকল্পটির প্রধান গবেষক (Third Party) হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং প্রফেসর ড. নার্গিস আক্তার। এই প্রকল্পের জন্য মোট ২ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫২০ টাকা গবেষণা অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২ বছর। উক্ত গবেষণা প্রকল্পের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং কথোপকথনভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের কৃষি বাজার ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, কৃষকদের তথ্যপ্রাপ্তি সহজ করা এবং বাজার সংযোগ আরও শক্তিশালী করার লক্ষ্যে কার্যকর সমাধান উদ্ভাবনের প্রত্যাশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ গবেষণা উদ্যোগে অনুদান অনুমোদনের জন্য ইউজিসি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে, প্রকল্পটি দেশের কৃষি ও প্রযুক্তি খাতে ইতিবাচক ভূমিকা রাখবে। |