শনিবার ৭ মার্চ ২০২৬ ২৩:০৩:২৯ পিএম
শিরোনাম সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড       পাবনার হান্ডিয়াল থেকে প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার       পাবনার ৩টি আসনে বিএনপির হারে হাবিবকে দায়ী করে জেলা বিএনপি কমিটি বিলুপ্তির দাবি        ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ৭       আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে এতিমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল        রাজাপুরে কাঁচামাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দেওয়ায় মারধর ও হত্যার হুমকির অভিযোগ      
মধ্যরাতে মিরপুর বস্তিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা
গনকণ্ঠ ডেস্ক
Published : Sunday, 25 January, 2026
মধ্যরাতে মিরপুর বস্তিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা

মধ্যরাতে মিরপুর বস্তিতে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা

রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তিতে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশন থেকে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়। এর আগেই বস্তির বাসিন্দারা নিজ উদ্যোগে আগুন নেভাতে সক্ষম হন।


মিরপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মামুন বলেন, “ঝিলপাড় বস্তিতে আগুনের খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”


তিনি আরও জানান, “এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”


অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com