| শিরোনাম |
|
হাসপাতালে পরীক্ষার নামে অবৈধভাবে রক্ত সংগ্রহ
গনকণ্ঠ প্রতিবেদক, মুগদা :
|
![]() হাসপাতালে পরীক্ষার নামে অবৈধভাবে রক্ত সংগ্রহ ঘটনাস্থলে গণমাধ্যম কর্মী গনকণ্ঠের প্রতিনিধি উপস্থিত হলে সংশ্লিষ্টরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা রক্ত পরীক্ষার বিভিন্ন সরঞ্জাম, ব্যাগভর্তি ভায়াল, সিরিঞ্জ, টিউবসহ অন্যান্য মেডিকেল সামগ্রী ফেলে রেখে যায়। পরে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা এসব রক্ত পরীক্ষার সরঞ্জামাদি নিয়ে মুগদা থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ জমা দেন। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ ঘটনায় হাসপাতাল প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে হাসপাতালের ভেতরে এ ধরনের অনিয়ম চলছিল কি না—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল। |